কাব্যগ্রন্থ ‘উচ্ছ্বাস’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিসিকি মেয়র

প্রকাশিত January 30, 2024
কাব্যগ্রন্থ ‘উচ্ছ্বাস’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিসিকি মেয়র

শিক্ষক কবি এলিজা বেগম স্বপ্নার কাব্যগ্রন্থ ‘উচ্ছ্বাস’র প্রকাশনা অনুষ্ঠান আগামীকাল বুধবার সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান আলোচক হিসাবে আলোচনা করবেন কবি ও গবেষক এ কে শেরাম। বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। সভাপতিত্ব করবেন কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব।
‘উচ্ছ্বাস’ কবি এলিজা বেগম স্বপ্নার প্রথম কাব্যগ্রন্থ হলেও তিনি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত। ২০২৪ সালের বাংলা একাডেমি বইমেলাকে সামনে রেখে বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘বুনন’।
অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে কবি এলিজা বেগম স্বপ্না ও ‘বুনন’ স্বত্বাধিকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন থাকার অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি