হাবিবুর রহমান হাবিব, শাল্লা : ‘বিজ্ঞান ও প্রযুক্তি-উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫ তম বিজ্ঞান মেলা), ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার, ২৯ জানুয়ারি (১৫ মাঘ) আয়োজিত প্রতিযোগিতা শেষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মন্ জুর আহসান জিসানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আতাউর রহমান।
মেলায় ১টি কলেজ ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ নিজ নিজ উদ্ভাবনী নিয়ে অংশগ্রহণ করে।
এবার বিজয়ী হয়েছে গিরিধর উচ্চবিদ্যালয়।