নবীগঞ্জের অলৌকিক দূর্লভ ঠাকুর মন্দিরে ৪৫তম বার্ষিক উৎসব সমাপন

প্রকাশিত January 29, 2024
নবীগঞ্জের অলৌকিক দূর্লভ ঠাকুর মন্দিরে ৪৫তম বার্ষিক উৎসব সমাপন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ ও সিলেটের ওসমানীনগর উপজেলার মিলনস্থল পারকুল বনগাঁও হাছখালি এলাকায় অবস্থিত অলৌকিক দূর্লভ ঠাকুর মন্দিরে ৪৫ তম বার্ষিক উৎসব অষ্টপ্রহরব্যাপী কীর্তন ২৭ জানুয়ারি বিকালে দধিভাণ্ডের মাধ্যমে সমাপন হয়ছে।
প্রতিবছর এই মন্দিরে বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই অনুষ্ঠানে। উৎসবের ৩ দিনব্যাপী কর্মসূচির মধ্যে কীর্তন পরিবেশন করেন, মনোরঞ্জন দাস, নিখিল দেবনাথ, রজত কান্তি গোস্বামী ও রিংকু দাস।
উৎসব কমিটির সভাপতি কালিপদ দাস, সাধারণ সস্পাদক বাবুল সূত্রধর, সহসভাপতি জিতেশ সূত্রধর, সাধন সূত্রধর, বিশ্বজিত রায়, রজত চৌধুরী, সুমন রায়, সহসম্পাদক অরুণ সূত্রধর, সুবল পাল, অর্থ সম্পাদক দুলাল সূত্রধর, সুশীতল সূত্রধর, কানু সূত্রধর, সন্টু সূত্রধর ও উপদেষ্টা সুধেন্দু পোদ্দার সহ অন্যান্য উপদেষ্টার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক ইউপি চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু, মেম্বার ছয়ফুর মিয়া, সত্যেন্দ্র কুমার দেব, সুব্রত দেব, অমলেন্দু সূত্রধর ও রিপ্টু তালুকদার।