ঢাকা-সিলেট-ঢাকা মহাসড়কের পারকুল বিদ্যুত প্লান্টের কাছে দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত January 29, 2024
ঢাকা-সিলেট-ঢাকা মহাসড়কের পারকুল বিদ্যুত প্লান্টের কাছে দুর্ঘটনায় নিহত ১

নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে পারকুল বিদ্যুৎ প্ল্যান্টের কাছে গ্রীনলাইন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রবিবার, ২৮ জানুয়ারি (১৪ মাঘ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত আনোয়ার হোসেন (৫০) নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও এলাকার লোকজন জানায়, সিলেট থেকে ঢাকাগামী গ্রীনলাইন বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (নম্বর মৌলভীবাজার-হ-১১-২৩১৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহীর। এলাকাবাসী পুলিশে খবর দিলে শেরপুর হাইওয়ের পুলিশের একটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, গ্রীনলাইন বাসটি শনাক্তের চেষ্টা চলছে।