বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে শিশু-কিশোর ও তরুণ শিল্পী (সঙ্গীত, আবৃত্তি ও উপস্থাপনা) তালিকাভুক্তির জন্য শীঘ্রই কন্ঠস্বর পরীক্ষা গ্রহণ করা হবে।
কন্ঠস্বর পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দের মধ্যে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, সিলেট বরাবর জন্ম নিবন্ধনের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রদত্ত প্রত্যয়নপত্র সহ সাদা কাগজে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তথ্য বিবরণী