নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে লোকনাথ সেবা আশ্রমে ২৩ জানুয়ারি দিনগত রাতে চুরি হয়েছে।
চোর মন্দিরের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দানবাক্সের টাকা, সৌরবিদ্যুতের ব্যটারি, পিতলের ঘট, জান্স, করতাল ও কাসার ঘণ্টাসহ লক্ষাধিক টাকার আসবাবপত্র নিয়ে যায়।
পরদিন সকালে মন্দির কর্তৃপক্ষ দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী, সেকেন্ড অফিসার স্বপন সরকার, এসআই রাজীব ও এএসআই পরিমলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল সহ অন্যরা।
মন্দিরে চুরির ঘটনায় এলাকাজুড়ে চোর আতঙ্ক বিরাজ করছে।