নবীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে সাবেক এমপি মিলাদ গাজীর অনুদানের টিআর বিতরণ

প্রকাশিত January 22, 2024
নবীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে সাবেক এমপি মিলাদ গাজীর অনুদানের টিআর বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর পক্ষ থেকে ২০২৩-২০২৪ অর্থবছরের বরাদ্দকৃত ৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সরকারি টিআর অনুদান বিতরণ করা হয়েছে।
রবিবার, ২১ জানুয়ারি রাতে নিজ বাড়িতে এই অনুদান বিতরণ করেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিনহাজ গাজী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ছৈইফা রহমান কাকলী, আওয়ামী লীগ নেতা আজিজুল হক শিবলী, সদর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চক্রবর্ত্তী, দীগলবাঁক ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সূত্রধর, সনজন রায়, কানাইপুর আখড়া উৎসব কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিত গোপ, অর্থ সম্পাদক প্রিয়তোষ কুড়ি, পিএস সুহাইল আহমদ, ইমরান আহমদ, অজয় সূত্রধর, রত্না রানী দেব প্রমখ।