সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপর উপজেলাধীন বাংলাবাজার এলাকায় গত ১৯ জানুয়ারি রাতে দুর্ঘটনায় চার জনের মৃত্যু ও পরবর্তী সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জানালার গ্লাস, কোয়ার্টারের জানালার গ্লাস ও সরকারি অ্যাম্বুলেন্স ভাংচুর এবং ইউএইচএফপিওর সরকারি জীপ গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিলেট জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেছেন। এতে সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো রফিকুল ইসলামকে মনোনীত করা হয়।
তদন্ত কমিটিকে সুস্পষ্ট মতামত সহকারে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য বিবরণী