কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশিত January 17, 2024
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সিলেটের কানাইঘাট থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার, ১৬ জানুয়ারি (২ মাঘ) রাতে কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই সনজিত কুমার রায়, এএসআই সোহেল দেব, এএসআই রায়হান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সোনাতনপুঞ্জির সুলতান আহমদ ওরপে দলাই মিয়া (পিতা আছমান আলী), সুনাম উদ্দিন (পিতা মৃত আব্দুল মালিক), ফুযায়েল আহমদ ওরপে ফয়েজ (পিতা মখলিছ উদ্দিন) ও সাকিবকে (পিতা বশির উদ্দিন) গ্রেফতার করেন।
আসামিদের চালান মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। তথ্য বিবরণী