কানাইঘাটে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি ও নিয়মিত মামলার ১ আসামি গ্রেফতার

প্রকাশিত January 12, 2024
কানাইঘাটে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি ও নিয়মিত মামলার ১ আসামি গ্রেফতার

সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি ও নিয়মিত মামলার ১ আসামি গ্রেফতার হয়েছে।
কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গত ১০ জানুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এরালিগুল গ্রামের মকদ্দুছ আলী (পিতা মৃত ছইয়া মিয়া), মো জামিল ও রাসেল আলী (পিতা মকদ্দছ আলী) এবং সানুরা বেগমকে (স্বামী মো জামিল) গ্রেফতার করে।
এছাড়াও নিয়মিত মামলার আসামি আব্দুর রহমান ওরফে সাগরিকাকে (৩৫, পিতা মৃত মোরাকিব আলী, ছোটদেশ, কানাইঘাট, সিলেট) গ্রেফতার করা হয়। তথ্য বিবরণী