সাড়ে ৫ হাজার প্যাকেট ভারতীয় ফুসকা সহ ২ জনকে আটক করেছে ৭ এপিবিএন

প্রকাশিত January 12, 2024
সাড়ে ৫ হাজার প্যাকেট ভারতীয় ফুসকা সহ ২ জনকে আটক করেছে ৭ এপিবিএন

নিজস্ব প্রতিবেদক : ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট প্রায় সাড়ে ৫ হাজার প্যাকেট ভারতীয় ফুসকা সহ ২ জনকে আটক করেছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি) এস এম আল মামুনের নেতৃত্বে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে ৭ এপিবিএন, সিলেট পুলিশ লাইন্সের সামনে অভিযান পরিচালনা করে ৫ হাজার ৪৭২ প্যাকেট ভারতীয় ফুসকা আটক করা হয়।
এ সময় আলিম উদ্দিন (২৩) ও মো শাহ কামাল মণ্ডল (৩২) নামে দু’জন সহ অবৈধভাবে ভারত থেকে আসা ভারতীয় ফুসকা বহন কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান আটক করা হয়।
আটক আলিম উদ্দিন সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর লামা শামপুর গ্রামের নূর মিয়ার ছেলে। শাহ কামাল মণ্ডলের পিতা মৃত আহম্মদ মণ্ডল। বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দারিয়াপুর বলে ৭ এপিবিএন, সিলেটের তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এ ব্যাপারে এসআই (নি) মো আবুল বাশার বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেছেন।