সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতারের ঘটনায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতনের উৎসবে মেতে উঠেছে। দেশবাসী বিএনপির নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য চূড়ান্ত আন্দোলন করছে। এসব মামলা, হামলা ও গ্রেফতার-নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না।
তারা অবিলম্বে বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও সকল ‘গায়েবি’ মামলা প্রত্যাহারের দাবি জানান।