কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল সহ একজন গ্রেফতার

প্রকাশিত January 10, 2024
কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল সহ একজন গ্রেফতার

সিলেট কোতয়ালি মডেল থানার অভিযানে ১টি বিদেশী পিস্তল সহ একজন গ্রেফতার হয়েছে।
গত ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে মহনগরীর ধোপাদিঘির উত্তরপাড়ে হোটেল অনুরাগের ৪র্থ তলার স্টাফ কক্ষে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পেয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে আরও ছিলেন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি) শামীম উদ্দিন, এসআই (নি) কাজী রিপন সরকার, এসআই (নি) মো শাহ আলম ও এএসআই (নি) মো আলাউদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্স।
অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাওন ইসলাম পাবেল (১৯, পিতা আব্দুল মতিন, মান্দারুকা, বিশ্বনাথ, সিলেট) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরে শাওন ইসলাম পাবেলের কক্ষে টেবিলের উপর থেকে ১টি পিস্তল জব্দ করা হয়।
এ ব্যাপারে এসআই (নি) শামীম উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। তথ্য বিবরণী