ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত January 3, 2024
ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে জাতীয় ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১ ডিসেম্বর দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন, পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়-স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন।
মিছিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক আনোয়ার আলম, সদর থানা ছাত্রদলের প্রথম সদস্য শাহ রাহুল, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছাদিকুর রহমান চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্মআহবায়ক আজগর আলী ও জেলা ছাত্রদলের অন্যান্য নেতা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার আবারও ২০১৮ সালের মতো ভোটারবিহীন এক তরফা নির্বাচন করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। তাই সাধারণ জনগণ বর্জন করবে।