সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল রবিবার ৩১ ডিসেম্বর (১৬ পৌষ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে মছকাপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে শাহেদ আহমদকে (২৮) এই ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি শাহেদ আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় আরও দু’টি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তথ্য বিবরণী