জুড়ীতে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত December 29, 2023
জুড়ীতে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

জুড়ী থেকে সংবাদদাতা : ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ ও ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’-স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর দুপুরে জুড়ী থানা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো মনজুর রহমান, পিপিএম (বার)।
জুড়ী থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোয়ার আলম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, জুড়ী উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ মো তাজুল ইসলাম (তারা মিয়া স্যার), সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল খালিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আনফর আলী, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ। উপস্থাপনায় ছিলেন জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির।
এছাড়াও জুড়ী থানা ও সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পুলিশ সুপার মো মনজুর রহমান পিপিএম (বার) মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শুনেন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।