বাহুবলে কামাইছড়া চা বাগান থেকে এক নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার

প্রকাশিত December 26, 2023
বাহুবলে কামাইছড়া চা বাগান থেকে এক নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে এক নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর (১১ পৌষ) উপজেলার কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, কেউ হয়তো এই নারীকে পুড়িয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কামাইছড়া চা বাগানে পোড়া বীভৎস মরদেহটি দেখতে পায় এলাকার লোকজন। তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, মরদেহটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।