মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামে শিশুর বাঁশি বাজানোকে কেন্দ্র করে একটি পরিবারে হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৪ ডিসেম্বর বিকেলে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে আক্রান্তদের পক্ষ থেকে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বেজুড়া গ্রামের আমজাদ খানের ভাতিজা শিশু জয় খান তাদের বাড়ির উঠানো বাঁশি বাজানোর সময় একই গ্রামের মাহাবুল মিয়া শিশু জয়কে গালিগালাজ করেন। এ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মহিলা সহ ৪ জন আহত হন।
সংঘর্ষে জের ধরে আমজাদ খানের বাড়িঘর ভাংচুর এবং টাকা ও স্বর্ণালংকার লুট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। ৯৯৯-এ কল পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।