সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র) থানা পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন আটক হয়েছে।
রবিবার, ২৪ ডিসেম্বর (৯ পৌষ) রাত পৌণে ১০টার দিকে শাহপরাণ (র) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় এসআই/মো ইবাদুল্লাহ, এসআই (নি) স্নেহাশীষ পৈত্য, এসআই (নি) জাকির হোসেন, এসআই (নি) মোস্তাফিজুর রহমান, এসআই(নি) মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, এএসআই (নি) আল ইমরান বিন রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করে ৩৬ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি শামীম আহমদ লুছের (৪২, পিতা মৃত আনছার আলী, ইয়াছিনের বাড়ি, বলরামের চক, মুন্সিবাজার, কসকনপুর, জকিগঞ্জ, সিলেট, বর্তমান ঠিকানা ইসলামপুর কলোনী, ঢাকাইয়া আলাউদ্দিনের বাসা, শাহপরাণ থানা, সিলেট) বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী