মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গ্রেফতার

প্রকাশিত December 24, 2023
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গ্রেফতার

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ২৩ ডিসেম্বর (৮ পৌষ) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনারের (উত্তর) দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ কমিশনারের (কোতয়ালি মডেল থানা) তত্ত্বাবধানে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মহানগরীর লালদিঘিরপাড় এলাকা হতে দু’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এমদাদ হোসেন চৌধুরী ও অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা প্রদান ও বিস্ফোরক সহ সহিংসতার ঘটনার একাধিক মামলা রয়েছে।
এমদাদ হোসেন চৌধুরী এজাহারনামীয় ৪টি মামলার ও অ্যাডভোকেট মমিনুল ইসলাম মুমিন ১টি মামলার আসামি।
পরবর্তী সময়ে নিয়মিত মামলায় দু’জনকে আদালতে সোপর্দ করা হয়।
অভিযানে আরও অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, এসআই (নি)/কল্লোল গোস্বামী, এসআই (নিঃ/নিশু লাল দে, এসআই (নি)/অজয় শংকর চৌধুরী, এসআই (নি)/মো জুনেদ আহমদ, এসআই (নি)/রমাকান্ত দাস ও এসআই (নি)/আমিনুল হক সহ অন্যান্য অফিসার ও ফোর্স। তথ্য বিবরণী