৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অভিযানে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৪ হাজার শলাকা ভারতীয় বিড়িসহ একজন আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় শনিবার, ২৩ ডিসেম্বর (৮ পৌষ) দুপুর সাড়ে ১২টায় সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি) এস এম আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছাতক উপজেলার জাউয়া বাজারে আলমগীর হোসেনের একচালা টিনসেডের পান, বিড়ি ও সিগারেটের দোকান হতে আমদানি নিষিদ্ধ ভারতীয় এই শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি জব্দ করা হয়।
একই সঙ্গে মো আলমগীর হোসেনকে (৩০, পিতা আজিজুর রহমান, লক্ষণসোম, ছাতক, সুনামগঞ্জ) আটক করা হয়।
এসআই (নি)/ ওমর ফারুক এ ঘটনার বিষয়ে বাদি হয়ে ছাতক থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী