সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টার কলেজ আইসিটি ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৩ ডিসেম্বর (৮ পৌষ) সকাল ১১টায় আইসিটি ফেস্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আশরাফুল আলম। আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো মাসুদ ও সিলেট আইবিআইটির অধ্যক্ষ মো মিরাজ আহমেদ। সভাপতিত্ব করেন এসআইইউর সিএসই বিভাগের উপদেষ্টা প্রফেসর ড মো ফরহাদ রাব্বী।
আইসিটি ফেস্টে অংশগ্রহণ করে এমসি কলেজ, মুহিবুর রহমান একাডেমি, সিলেট সরকারি কলেজ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ও আইবিআইটি।
এতে প্রজেক্ট শোকেসিংয়ে প্রথম স্থান অধিকার করে এমসি কলেজ ও সরকারি কলেজের টেক টাইটানস এবং ২য় স্থান অধিকার করে আইবিআইটির টিম সেভেন।
স্মার্ট সিটি আইডিয়াথনে প্রথম স্থান অধিকার করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের দি স্মার্ট প্রব্লেমস এবং দ্বিতীয় স্থান অধিকার করে মহিবুর রহমান একাডেমির ফাইন্ডারস টিমস।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারজানা আক্তার। আহবায়ক হিসেবে ছিলেন প্রভাষক মো উমর ফারুক জাহাঙ্গীর।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমেরিকান কর্নার ও সিএসই বিভাগের যৌথ উদ্যোগে আইসিটি ফেস্ট অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি