ঢাকা-১৭ আসনে বিকল্পধারার প্রার্থী আইনুল হকের গণসংযোগ

প্রকাশিত December 23, 2023
ঢাকা-১৭ আসনে বিকল্পধারার প্রার্থী আইনুল হকের গণসংযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিকল্পধারার প্রার্থী আইনুল হক শনিবার, ২৩ ডিসেম্বর (৮ পৌষ) ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় বিকল্পধারার নেতাকর্মীরা ‘কুলা’ প্রতীক নিয়ে নেচে-গেয়ে ভোটাদের কাছে ভোট প্রার্থনা করেন।
সিরাজগন্জের একটি শহীদ পরিবারের সন্তান বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা-১৭ নির্বাচনী এলাকার কালাচাঁনপুর, বাঁশতলা, শাহজাদপুর ও সুবাস্তু টাওয়ার সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন।
তিনি এসব এলাকায় পথচারী, রিকশাচালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা ও দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও ‘কুলা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি