মহানগরীতে ৭ এপিবিএনের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ একজন আটক

প্রকাশিত December 22, 2023
মহানগরীতে ৭ এপিবিএনের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ একজন আটক

সিলেট মহানগরীতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপিবিএন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর (৬ পৌষ) সিলেট-তামাবিল সড়কের ইসলামপুরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জুবের আহমেদ (৩৭, পিতা মৃত জয়নাল মিয়া, মোহাম্মদপুর ব্লক আই, বাড়ি নম্বর-০৩, শাহপরান থানা, এসএমপি, সিলেট) নামে একজনকে এই ইয়াবাসহ আটক করা হয়।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের তথ্য বিবরণীতে জানানো হয়, আটককৃত জুবের আহমদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন থেকে সে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এসআই (নি) মো আবুল বাশার এ ব্যাপারে বাদি হয়ে এসএমপির শাহপরান (র) থানায় এজাহার দায়ের করেন।