সুনামগঞ্জে আ লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি

প্রকাশিত December 22, 2023
সুনামগঞ্জে আ লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের মুখের ভাষা যেমনি পাকিস্তানিরা কেড়ে নিতে পারেনি তেমনি ভোটের অধিকারও পাকিস্তানি স্বৈরশাসকদের সমর্থক বিএনপি-জামাত কেড়ে নিতে পারবেনা।
শুক্রবার, ২২ ডিসেম্বর (৭ পৌষ) দুপুরে সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড মোহাম্মদ সাদিকের পক্ষে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাদ্দাম হোসেন বলেন, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা সংহতকরণ ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতেই ‘নৌকা’য় ভোট দিতে হবে।
তিনি বলেন, বিএনপি-জামাতের রাজনৈতিক ভাষা হচ্ছে সহিংসতা। বাংলাদেশের মানুষ ইতোমধ্যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দেশে এখন নির্বাচনী জোয়ার। একই সঙ্গে ‘নৌকা’র পক্ষেও গণজোয়ার সৃষ্টি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রাকিব হাসান, ইবলুল হামাস, আল আমিন রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ ও সাধারণ সম্পাদক শাফায়াত জামিলসহ অন্যান্য নেতা।