সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটের প্রবীণ নাট্যাভিনেত্রী রওশন আরা মনির রুনা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর (৬ পৌষ) দুপুর ১টায় মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
রওশন আরা মনির রুনা একমাত্র ছেলে ও নাত-নাতনি রেখে গেছেন।
রওশন আরা রুনার মৃত্যুর খবরে সিলেটে নাট্য ও সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে রাতেই তার মরদেহ সমাহিত করা হয়।
রওশন আরা মনির রুনার মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মেয়র মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।