মধ্যনগর থেকে সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মধ্যনগর উপজেলা প্রশাসন নির্বাচনী আচরণবিধি কার্যকরে রঙিন ব্যানার, পোস্টার ও বিলবোর্ড জাতীয় প্রচারণা উপকরণ অপসারণের কাজ শুরু করেছে।
মনোনয়ন প্রত্যাশীসহ বিভিন্ন দলের নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রঙিন ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ভরপুর করে দিয়েছিলেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বউদ্যোগে এসব অপসারণ না করায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে সোমবার, ১৮ ডিসেম্বর (৩ পৌষ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় এসআই সুভাষ চন্দ্র বর্মন সহ পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেস।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা জানান, নির্বাচনী আচরণবিধি রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।