বিশ্বনাথে দীর্ঘদিন পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত December 18, 2023
বিশ্বনাথে দীর্ঘদিন পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ দীর্ঘদিন পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার, ১৮ ডিসেম্বর (৩ পৌষ) সকাল সাড়ে ৬টায় বিশ্বনাথ থানার এসআই (নি) রুমেন আহমদ ও এসআই (নি) শেখ আলী আজহার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার-জমশেরপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাইকে (পিতা মৃত জামাল উদ্দিন, কাঁঠলিপাড়া, বিশ্বনাথ) গ্রেফতার করেন।
আশরাফুল হক সহ আরও ৪ জন মিলে ২০০২ সালে দস্যুতাকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে জিলু মিয়া নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করে।
এ ঘটনায় মোহাম্মদ চেরাগ আলী (পিতা ইরফান আলী, ঝাঝড়, দক্ষিণ সুরমা, সিলেট) বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার রায়ে আসামি আশরাফুল হকের মৃত্যুদণ্ডাদেশ হয়। তথ্য বিবরণী