সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’র প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, স্বাধীনতা বিরোধীরা এখনও নৈরাজ্য সৃষ্টির মাধমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালাচ্ছে।
তিনি শনিবার, ১৬ ডিসেম্বর (১ পৌষ) সন্ধ্যা ৭টায় ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শফিকুর রহমান চৌধুরী আরও বলেন, ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। এই অপশক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুফাচ্ছির আহমদ মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকছার আহমদের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় অতিথির বক্তব্য রাখেন, লন্ডন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহসভাপতি আব্দাল মিয়া, গোলাম কিবরিয়া, শেরওয়ান আহমদ, আলাউর রহমান আলা, যুগ্মসাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক ও পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন। সংবাদ বিজ্ঞপ্তি