মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কাবিটা প্রকল্পের আওতায় (২০২৩-২৪) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাওরের ফসল রক্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধের ভাঙ্গা বন্ধ ও পুনরাকৃতিকরণে মাটির কাজ শুরু হয়েছে।]
শুক্রবার, ১৫ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার ঘোড়াডোবা হাওর উপ-প্রকল্পের ২ নম্বর পিআইসি জমশেরপুর এলাকায় বাঁধে মাটি ফেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মো নূর আলম, ২ নম্বর পিআইসি সভাপতি কৃষক বিকাশ চন্দ্র সরকার, সদস্য সচিব সুরেশ সরকার, সাংবাদিক প্রতিনিধি এম এ মান্নান, আতিকুর রহমান ফারুকী, ইমাম আবুল হাসান আখঞ্জী, গোপেশবাগের প্রতিষ্ঠাতা গোপেশ সরকার, কৃষক পলাশ সরকার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সমাপ্ত করার নির্দেশনা দেন।