মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাধবপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত December 13, 2023
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাধবপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নোয়াহাটি এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রায় ২শ রোগী বিনামূল্যে এই চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মো আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে মেডি্যৈাল ক্যাম্পের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা আশার আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম।