বালাগঞ্জ উপজেলায় চোরাই গরু সহ ২ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ

প্রকাশিত December 13, 2023
বালাগঞ্জ উপজেলায় চোরাই গরু সহ ২ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ

সিলেটের বালাগঞ্জ থানা পুলিশ গরু সহ দুই চোরকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার, ১২ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে বালাগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের সিরাজবেগ বাজার খেয়াঘাটে পূর্ব মুসলিমাবাদ গ্রামের শামীম আহমদ (৪০, পিতা মৃত আজেফর আলী) ও লেবু মিয়াকে চোরাই গরু দুটি আটক করে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়ায় আদালেতে সোপর্দ করা হয়। তথ্য বিবরণী