সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

প্রকাশিত December 13, 2023
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪৫তম একাডেমিক কাউন্সিল সভা গত ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রায় দুই ঘণ্টার এই সভায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্য শামীম আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ (আমন্ত্রণক্রমে), শাবিপ্রবির গণিত বিভাগের প্রফেসর মো রাশেদ তালুকদার, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড মো আব্দুল গণি, এসআইইউর মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড মো আবুল ফতেহ, আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান মো মাহমুদুল হাসান খান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক নঈমা মাসউদ নীলা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এম এ জি আসিফ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) নসরত আফজা চৌধুরী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও একাডেমিক কাউন্সিলের সদস্য নূসরাত মাহমুদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি