সুনামগঞ্জে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত December 13, 2023
সুনামগঞ্জে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকারে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১২ ডিসেম্বর দুপুরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা স্টেডিয়াম হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন মোহাম্মদ আল মুজাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, সিরাজুল রহমান সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নানু মিয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো রেজওয়ানুল হক রাজা সহ খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়ানুরাগীরা।