কাজী জালাল উদ্দিন উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শেভরনের বৃত্তি বিতরণ

প্রকাশিত December 11, 2023
কাজী জালাল উদ্দিন উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শেভরনের বৃত্তি বিতরণ

শেভরন বাংলাদেশের উদ্যোগে সোমবার, ১১ ডিসেম্বর সকালে মহানগরীর কুমারপাড়ায় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক বৃত্তি বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো আব্দুল খালিকের সভাপতিত্বে ও শিক্ষক কমলেশ মিস্ত্রীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশের অ্যাডভাইজার (সোস্যাল ইনভেস্টমেন্ট) আলী আশরাফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভাইজার (সোস্যাল ইনভেস্টমেন্ট) মো শহিদুল ইসলাম, অ্যাডভাইজার ফিল্ড কর্পোরেট এফেয়ার্স জে এম এইচ জে ফেরদৌস, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা মিফতাহুল হোসেন সুইট, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবদুল কাইয়ূম শেখ, জয়নাল আবেদীন, আব্দুল আহাদ ও সৈয়দা তামান্না রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করেন শিক্ষার্থী মাফিয়া বেগম ও সাইসা আক্তার স্মৃতি।
প্রধান অতিথি শেভরন বাংলাদেশের অ্যাডভাইজার (সোস্যাল ইনভেস্টমেন্ট) আলী আশরাফ চৌধুরী বলেন, শেভরন বাংলাদেশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে।
তিনি জানান, শেভরন বাংলাদেশ ৩টি গ্যাস ফিল্ডে গ্যাস উত্তোলন করে। এর পার্শ্ববর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও চিকিৎসাসহ বিভিন্নভাবে সহায়তা করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি