মধ্যনগর থেকে সংবাদদতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইউনূস, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল ইসলাম, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, নির্বাহী সভাপতি আতিক ফারুকী, মৎস্যজীবী লীগের আহ্বায়ক রুহুল আমিন খান, শিক্ষক সমীরণ তালুকদার, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক অনুজ কান্তি সরকার ও ব্যবসায়ী নেহার উদ্দিন।
বক্তাগণ বলেন, দুর্নীতি বন্ধে দুদকের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সচেতন সকলকে এগিয়ে আসতে হবে।