হবিগঞ্জে ৩ লাখ ৪৫ হাজার ৫৯৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশিত December 8, 2023
হবিগঞ্জে ৩ লাখ ৪৫ হাজার ৫৯৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : এবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে হবিগঞ্জে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ২২৬ শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৩৬৮ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামীকাল, শনিবার ১২ ডিসেম্বর জেলার ৯ উপজেলার ১ হাজার ৮৮৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর হবিগঞ্জের সিভিল সার্জন ডা মোহাম্মদ নূরুল হক হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সভাকক্ষে প্রেসব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।
এ সময় সাংবাদিক ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।