জকিগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুল আহাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, ডা খালেদ আহমদ, ডা পার্থ সৌম চক্রবর্তী, ডা রেবেকা সুলতানা ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসন কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সবল ও মেধাসম্পন্ন করে গড়ে তুলতে শিশুদের পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে।
তারা বলেন, প্রত্যেক শিশু যাতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন ‘এ’ গ্রহণ করতে পারে সে জন্য মাঠপর্যায়ে সকলকে আরও বেশি কাজ করতে হবে।
ডা রেবেকা সুলতানা ভিটামিন গ্রহণের প্রয়োজনীয়তা ও মাঠ পর্যায়ের কর্মপরিকল্পনার বিষয়টি তুলে ধরেন।
সভায় প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।