বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে বউ ও শাশুড়িসহ গ্রেফতার ৩ || গাঁজা উদ্ধার

প্রকাশিত December 7, 2023
বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে বউ ও শাশুড়িসহ গ্রেফতার ৩ || গাঁজা উদ্ধার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ বউ ও শাশুড়ি এবং এক যুবক গ্রেফতার হয়েছে।
বুধবার, ৬ ডিসেম্বর উপজেলার পলাশ ইউনিয়নের নতুনপাড়া বাজারে বিশ্বম্ভরপুর-তাহিরপুর রাস্তায় বিশ্বম্ভরপুর থানার মাদক বিরোধী বিশেষ আভিযানিক দলের এসআই (নি) মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শাশুড়ি কুলছুমা বেগম, বউ আসমা বেগম ও মো আব্দুল জলিল নামে এক যুবককে গ্রেফতার করেন।
এ সময় তাদের নিকট থেকে ২ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করা হয়।
এসআই (নি) মতিয়ার রহমান বাদি হয়ে এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানায় এজাহার দায়ের করেন। তথ্য বিবরণী