বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে অনষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক রোকন হাকিম ও অভিষেক উদযাপন কমিটির সদস্য সচিব ইমরান আলী টিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন লং আইল্যান্ড বোর্ড অব রিয়েলটর্স ডিরেক্টর রব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জ্যামাইকা বাংলাদেশী ফ্রেন্ড সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক সিনিয়র পাইলট ক্যাপটন আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক উদযাপন কমিটির আহবায়ক রেজাউল আজাদ ভূঁইয়া রিজু, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার শাহ ফয়েজ উদ্দিন ফজলু, সাবেক সভাপতি মো শফিউদ্দিন তালুকদার, নির্বাচন কমিশনার তাজুল ইসলাম তালুকদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহসভাপতি আব্দুল মছব্বির, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মো আছকির ও কমিনিউটি এক্টিভিস্ট হাসান আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ মো আবুল কালাম আজাদ টিপু, শেখ শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া।
পরে মো আজদু মিয়া তালুকদারকে পুনরায় সভাপতি ও মো দেলোয়ার হোসেন মানিককে সাধারণ সম্পাদক করে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি আতাউর রহমান ও সাব্বির হোসেন, সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কোষাধ্যক্ষ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, প্রচার ও দপ্তর সম্পাদক মো আলী খান জুনেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, ক্রীড়া ও যুব সম্পাদক জহির আহমেদ রাহুল, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মো আব্দুল গনি, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা আফরিন, কার্যকরী সদস্য মো সফি উদ্দিন তালুকদার, রেজাউল আজাদ ভূঁইয়া রিজু, মো আব্দুল মান্নান সিকদার, সাইফুল আলম মিলন, আশফাকুল হক চৌধুরী, রাজিব চৌধুরী ও পদাধিকার বলে বিদায়ী সাধারণ সম্পাদক রোকন হাকিম।