সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার শিবেরবাজার ফাঁড়ি পুলিশের অভিযানে ৫৮ বোতল ভারতীয় মদসহ দুই জন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার, ৫ ডিসেম্বর সকাল অনুমান সাড়ে ৬টায় সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের মেঘারগাঁও হতে শিবেরবাজারমুখী রাস্তা দিয়ে একটি মোটরসাইকেল যোগে কয়েক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে আসছে মর্মে সংবাদ পাওয়া যায়।
এই সংবাদের ভিত্তিতে সালুটিকর থেকে শিবেরবাজারগামী এলজিইডি রাস্তায় উমাইরগাঁও সেতুর গোড়ায় পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনাকালে মো সাদিক মিয়া ও মো এনাম মিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৫৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ। তবে অপর একজন পালিয়ে যায়।
মো সাদিক মিয়া, মো এনাম মিয়া ও পলাতক মো এলাইছ মিয়ার বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা রুজু করে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম। সঙ্গে ছিলেন এসআই (নি) মো সালাহ উদ্দিন সহ অন্যরা। তথ্য বিবরণী