পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠনের লক্ষ্যে হবিগঞ্জে অবহিতকরণ কর্মশালা

প্রকাশিত December 3, 2023
পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠনের লক্ষ্যে হবিগঞ্জে অবহিতকরণ কর্মশালা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : পল্লী জীবিকায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ের আওতায় পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠনের লক্ষ্যে হবিগঞ্জে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২ ডিসেম্বর সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবি মহাপরিচালক আব্দুল গাফ্ফার খান। বিশেষ ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ ও বিআরবিডির প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার। সভাপতিত্ব করেন বিআরবিডির প্রকল্প পরিচালক সরদার মো কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন উপ প্রকল্প পরিচালক মো মাহবুবুর রশীদ তালুকদার, উপ প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র সাহা ও হবিগঞ্জ বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হুমায়ূন কবীর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রকল্প পরিচালক আজহারুল ইসলাম খান, মো বাবুল হোসেন, মো মাজহারুল আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মোত্তালিব, খোকন চন্দ্র গোপ, গোপাল চক্রবর্তী, সামছুননাহার, মো অছিউজ্জামান, কে এম আব্দুস সাহেদ ও মো আবুল ফয়সাল চৌধুরী।
কর্মশালায় ১১০ জন অংশ গ্রহণ করেন।