৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে সিলেটে ৫০ পিস ইয়াবা সহ একজন আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি) মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার, ২৭ নভেম্বর রাত ১০টার দিকে সিলেট,মহানগর পুলিশের শাহপরান (র) থানাধীন লামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হোসাইন আহমেদ সৈকতকে (২৩, পিতা মৃত শামান আলী, মুসলিমবাগ, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, বর্তমান ঠিকানা লামাপাড়া, সিলেট) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে এসআই (নি) ওমর ফারুক বাদি হয়ে হযরত শাহপরান (র) থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী