নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার, ২৭ নভেম্বর সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহেদ চৌধুরী, টিএইচও ডা আব্দুস সামাদ,
বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, নির্মলেন্দু দাশ রানা, ইমদাদুল হক চৌধুরী, সাদিকুর রহমান শিশু, দিলাওর হোসেন, আক্তার হোসেন ছুবা, রঙ্গলাল দাশ, মো নোমান হোসেন, হাবিবুর রহমান হাবিব, নাদিম আহমদ সুমন, মিনিবাস মালিক সমিতির সভাপতি ছামাদুল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস কর্মকর্তা মো আসাদ উল্লাহ, শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, মহিলা বিষযক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ডিজিএম মোহাম্মদ ফায়াজুল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন দাশ প্রমুখ।
সভায় উপজেলার মাদক ব্যবসার মদদদাতা এবং গরু চুরি ও সিঁদেল চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ ও শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।