৭ এপিবিএন সিলেটের অভিযানে ৮৪ হাজার শলাকা বিড়ি আটক

প্রকাশিত November 25, 2023
৭ এপিবিএন সিলেটের অভিযানে ৮৪ হাজার শলাকা বিড়ি আটক

সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান-এপিবিএনের অভিযানে ৮৪ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় শনিবার, ২৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার সময় সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি) মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের জগৎসী গ্রামে মৃত আলাউদ্দিনের বাড়ি থেকে এই বিড়ি আটক করা হয়।
এ ঘটনায় এসআই (নি) আবুল বাশার বাদি হয়ে পলাতক শামীম বক্সের (পিতা নূর বক্স, ফুলতৈল, মৌলভীবাজার) বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন। তথ্য বিবরণী