জকিগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা সোমবার, ২০ নভেম্বর জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী ও আব্দুস ছবুর, পৌর মেয়র আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খলিল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, গোলাম মোস্তফা মাসুক, আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর, নাসিম আহমদ, শিহাব উদ্দিন, আব্দুল কাইয়ুম প্রমুখ।
বক্তারা মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ড কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরালের সামন হতে দোকান অপসারণসহ সৌন্দর্যবর্ধনের উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় মহান বিজয় দিবস উদযাপনে ৭টি উপকমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি