সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার, ১৩ নভেম্বর সকালে কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস লিপনের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়।
ওয়ার্ড কাউন্সিলর নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের প্রজেক্ট ফিল্ড অফিসার আব্দুর রাকিব, ফিল্ড ইপিপিয়ার অফিসার মোয়াজ্জেম হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড কমিউনিটি টিম লিডার মাহিদুল ইসলাম মোহন ও তরুণ সমাজসেবী আতিকুর রহমান মাহিনসহ কমিউনিটি ভলেন্টিয়ারবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।