বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বিএনপি- জামাতের দেশব্যাপী হরতাল, অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১২ নভেম্বর বিকেল ৩টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের নেতৃত্বে শহরের ষোলঘর এলাকা থেকে শান্তি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ারে পথসভায় মিলিত হয়।
বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি বিপ্লব তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোস্তাক আহমদ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া সাগর, সি এম মিলন, প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল করিম, সদর উপজেলা সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাকির হোসেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সৈনিকরা বেঁচে থাকতে জনগণের জানমালের ক্ষতি করতে দেওয়া হবেনা।