নবীগঞ্জ ইংলিশ নভেজ হোল্ডার্সের ইংরেজি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত November 11, 2023
নবীগঞ্জ ইংলিশ নভেজ হোল্ডার্সের ইংরেজি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ইংলিশ নলেজ হোল্ডার্স আয়োজিত ‘লোটাস ১.০’ শীর্ষক ইংরেজি জ্ঞান প্রতিযোগিতা গত ৯ নভেম্বর বিকালে নবীগঞ্জ সরকারি কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত হয়।
এতে নবীগঞ্জ উপজেলার ৬টি বিদ্যালয় থেকে মোট ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩ জনকে মেধার ভিত্তিতে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ। ইংলিশ নলেজ হোল্ডার্স নবীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দাশ অনিকের সভাপতিত্বে ও নোহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ফারজানা মিলন পারুল, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন ও শিক্ষক অনজিত দাশ লিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ নলেজ হোল্ডার্স হবিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি অরিন্দম মোদক।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল নবীগঞ্জের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার প্রতি উৎসাহিত করা এবং ইংরেজিকে একটি বিষয় হিসেবে নয় বরং ভাষা হিসেবে সবার সামনে তুলে ধরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুপম দাশ অনুপ বলেন, মেধায় ও দক্ষতায় নিজেকে প্রমাণ করতে ইংরেজি ভাষায় পারদর্শিতার বিকল্প নেই।