সুনামগঞ্জ প্রতিনিধি : কেক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে ‘গ্রামবাংলার প্রতিচ্ছবি’ মোহনা টেলিভিশনের ১৪ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।
এ উপলক্ষে শনিবার, ১১ নভেম্বর সকাল ১১টায় মোহনা টেলিভিশন দর্শক ফোরাম সুনামগঞ্জের উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ও সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক, অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, দৈনিক সুনামগঞ্জের সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক বিজন সেন রায়, জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট মো আবুল হোসেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শ্যামল চন্দ্র সরকার, জিটিভি প্রতিনিধি, দৈনিক সুনামগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি, আরটিভি প্রতিনিধি বিন্দু তালুকদার, বিজয় টিভি প্রতিনিধি অরুণ চক্রবর্তী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি মো বুরহান উদ্দিন, জেলা সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সি এম মিলন ও তাহিরপুর উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন।